Published On: 06 Jul 2026, 09:49 AM
নোটিশ
বিষয়: দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা-২০২৬
এতদ্বারা ইসলামী শিক্ষা একাডেমির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ জুলাই ২০২৬ (রবিবার) থেকে দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার রুটিন আজ প্রকাশ করা হবে। সকল শিক্ষার্থীকে রুটিন সংগ্রহ করে সে অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
বিশেষ নির্দেশনা:
১. পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে চলতি মাসের বেতন, সকল বকেয়া বেতন এবং পরীক্ষার ফি অবশ্যই পরিশোধ করতে হবে।
২. বেতন ও পরীক্ষার ফি পরিশোধের পর অবশ্যই অফিস থেকে প্রবেশপত্র (Admit Card) সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
৩. সকল শিক্ষার্থীকে মাদ্রাসার নির্ধারিত ড্রেস ও আইডি কার্ড পরিধান করে নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
আদেশক্রমে
কর্তৃপক্ষ
ইসলামী শিক্ষা একাডেমি
Attachment:
View / Download