Published On: 06 Jul 2026, 09:51 AM
২য় সাময়িক পরীক্ষা–২০২৬ এর রুটিন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এতদ্বারা ইসলামী শিক্ষা একাডেমীর সকল সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২য় সাময়িক পরীক্ষা–২০২৬ আগামী ৩০ আগস্ট ২০২৬ ইং থেকে শুরু হবে।
🕘 পরীক্ষার সময়: সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত।
সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে নির্ধারিত পরীক্ষার ফি প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক।
💰 পরীক্ষার ফি:
- প্লে–কেজি শ্রেণি: ২৫০/- টাকা
- ১ম–২য় শ্রেণি: ৩০০/- টাকা
- ৩য়–৫ম শ্রেণি: ৪০০/- টাকা
📌 বিশেষভাবে উল্লেখ্য: আগামী ৩০ আগস্ট ২০২৬ ইং তারিখের মধ্যে শিক্ষার্থীর বকেয়া বেতন ও চলতি মাসের বেতনসহ প্রয়োজনীয় ফি পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। বকেয়া বেতন ও নির্ধারিত ফি পরিশোধ ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
📝 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১। পরীক্ষার ফি প্রদান করে অবশ্যই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
২। পরীক্ষার হলে প্রবেশের জন্য মাদরাসার নির্ধারিত ড্রেস ও আইডি কার্ড পরিধান করতে হবে।
৩। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে।
৪। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ—যেমন: হার্ডবোর্ড, পর্যাপ্ত কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, প্রবেশপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতে হবে।
৫। পরীক্ষার হলে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসনে বসতে হবে।
৬। কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে প্রতিটি বিষয়ের জন্য ৫০ টাকা জরিমানা বাবদ ফি প্রদান করতে হবে।
সকল শিক্ষার্থীকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।
🤲 সকল শিক্ষার্থীর সুন্দর ও সফল পরীক্ষা কামনা করছি।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
ইসলামী শিক্ষা একাডেমী
Attachment:
View / Download